আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): তেলআবিবের পূর্বাঞ্চলে এক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে ২ জন। এ ঘটনায় অপর ৩ ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে।
ইসরাইলি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গতকাল (শনিবার, ২১ জানুয়ারি) একটি ভবনের বেজমেন্টের পার্কিংয়ে এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র ঐ ব্যক্তি আগ থেকেই পার্কিংয়ের সিড়িতে ভিকটিমের জন্য ওঁৎ পেতেছিল। ভিকটিমরা নাগালের মধ্যে আসার সাথে সাথে তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত ঐ ব্যক্তি।
হাসপাতালকর্মীরা জানিয়েছেন, নিহত দুই যুবকের বয়স ২০ এর উর্ধ্বে। তারা উভয়েই হামলায় গুরুতর আহত হয়ে কিছুক্ষণ পর মারা যায়।
এ হামলার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, এ ঘটনার রহস্য উদঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।# প্রেসটিভি